
কুষ্টিয়া প্রতিনিধিঃ চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে শনিবার কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে লাঞ্ছিত হয়েছেন গ্লোবাল টিভির চিত্র গ্রাহক সাংবাদিক মামুন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের অবহেলায় বেড়েই চলেছে কুষ্টিয়া ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একের পর এক চুরির ঘটনা। চোরেরা রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে টাকা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে হাসপাতালের পিপিআর ল্যাবের যন্ত্রাংশ, লোহার গ্রিল, বিদ্যুতের তার, পাখা ও এসির যন্ত্রাংশ।
হাসপাতাল ক্যাপ পুলিশের নীরব ভূমিকায় চুরির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
লাঞ্ছনার শিকার গ্লোবাল টেলিভিশনের ক্যামেরা পার্সন মামুন জানান,আজ ১৯ জুলাই শনিবার সকালে এক মহিলা চোর ৭ হাজার টাকা সহ আটক করে রোগী স্বজনেরা সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ লিখন বাধা প্রদান করে এবং মামুনের ক্যামেরা আইডি কার্ড ও ক্যামেরা সিনিয়ে নেওয়া চেষ্টা করে।
জানা যায়,কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বা মেয়েকে চিকিৎসাসেবা নিতে আসার কুষ্টিয়া দৌলতপুরের খলিসাকুন্ডি ইউনিয়নের খোওয়ার পাড়া গ্রামের রহমান (৫০) মানিব্যাগ চুরি হয়েছে। তিনি বলেন, মেয়েকে নিয়ে তিনি এ হাসপাতালে এসেছিলেন। রাতে তিনি মহিলা ওয়ার্ডের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় চোর তাঁর মানিব্যাগটি চুরি করে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার স্বার্থে স্থানীয় এক ব্যবসায়ী জানান, এইখানের চোর সিন্ডিকেটের সঙ্গে পুলিশের সম্পর্ক গভীর হওয়ার কারণে প্রতিদিনই চুরির ঘটনা ঘটেছে। তবে তার অভিযোগ করেন এই ক্যাম্পের ইনচার্জের সাথে এদের যোগ সাজেস করে প্রতিনিয়ত ঘটছে হাসপাতালে চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই তবে আমরা এ বিষয়টা খতিয়ে দেখছি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...