
পাবনার চাটমোহর উপজেলায় আব্দুল মোমেন নামের এক কৃষকদলের নেতার বাড়িতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং তৈরিকৃত নকল দুধ উদ্ধার করা হয়। এসময় আব্দুল মোমেনের বাবাকে আটক করা হয়।
এনএসআই পাবনার সহযোগিতায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্ৰামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
আটক আব্দুল আজিজ অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা এবং নকল দুধ তৈরির সঙ্গে যুক্ত। আব্দুল মোমন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নিজ বাড়িতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন আব্দুল মোমেন। এনএসআই পাবনার এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে নকল দুধ তৈরির সরঞ্জামসহ আব্দুল মোমেনকে আটক করা হয়। পরে আব্দুল মোমেন, তার স্ত্রী ও বাবাসহ জড়িত ৬ জনের নামে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়।
অভিযানে এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবাল, উপপরিচালক এ বি এম লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...