
মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া পৌর এলাকার সেনের বাজার থেকে ২০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সেনের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখলা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে হাওয়াল ( ৪২) বালিজুড়া গ্রামের আব্দুর আওয়ালের ছেলে বিল্লাল (৪৮) এবং নেত্রকোণা সদর উপজেলার কুড়পাড় এলাকার মহব্বত আলীর মেয়ে স্মৃতি আক্তার (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...