
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা চেয়ারম্যানের সরকারি আবাসনে বসবাস করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
বিষয়টি স্থানীয় ভাবে প্রশাসনসহ নানা মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
উপজেলা পরিষদ আইন ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) বিধি অনুযায়ী, এই দাপ্তরিক বাসভবন শুধুমাত্র চেয়ারম্যানের আবাসন হিসেবে নির্ধারিত। ওই ভবনে প্রশাসনিক কর্মকর্তাদের থাকার কোনো বিধান নেই সুত্রে জানায়।
এব্যাপারে গণমাধ্যম কর্মীদের সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম–উল–ইসলাম চৌধুরী বলেন,“ইউএনও স্যারের নির্দেশে এখানে থাকছি। এ বিষয়ে বিস্তারিত স্যারের কাছেই জানতে পারবেন।
উপজেলা পরিষদের বাসা–বাড়ি কমিটির সদস্য সচিব ও কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার জানান,সহকারী কমিশনার (ভূমি) কীভাবে বা কার অনুমতিতে চেয়ারম্যানের বাসায় থাকছেন এ বিষয়ে আমাকে কেউ কোনো তথ্য দেয়নি। লিখিত বা মৌখিক কোনো অনুমতিও আমার কাছে নেই।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক ভূইয়া বলেন,
আমি উপজেলা প্রশাসক।
এটা আমার বাসা। আমার বাসায় কাকে রাখব বা রাখব না—এটা আমার ব্যক্তিগত বিষয়। লেইখ্যা দেন—ইউএনও বলছে, এটা আমার ব্যাপার। আমার এখন দুইটা বাসা, দুইটা গাড়ি।
ইউএনও’র এই মন্তব্যে আরও বিতর্ক সৃষ্টি হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...