
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে শুভ উদ্বোধন হলো নিউ ফাইভ স্টার কাচ্ছি বিরিয়ানি রেস্টুরেন্ট। গত ২৩শে রবিবার দুপুর তিনটায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী ভোজন রসিকদের উপস্থিতিতে নতুন যাত্রা শুরু হলো নিউ ফাইভ স্টার রেস্টুরেন্টের।
ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে নতুন এই রেস্টুরেন্টের মূল লক্ষ্য হলো পরিস্কার,ভালো সেবা ও সতেজ খাবার পরিবেশন করবে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত।
রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোস্তাক আহমদ রফিকের সঞ্চালনায় দোয়া মুনাজাত করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আব্দুল হাদি।এর আগে আগত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জ্যাকি চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী নাজিমুদ্দিন,কমিউনিটি লিডার শেখ জামাল হোসেন,নরুল ইসলাম মিলন,আবু সাঈদ,হ্যাপি,সিরাজ উদ্দিন সোহাগ প্রমুখ।
রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী বিশিষ্টজন উপস্থিত ছিলেন যাদের মধ্যে সাংবাদিক নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম,কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার,নুরুল আলম জিকু,আব্দুল মুহিত,শেখ শফিকুর রহমান,খবির উদ্দীন ভূঁইয়া।
উদ্ধোধন অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে কাচ্ছি ও চিকেন বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়।
রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার মোস্তাক আহমদ রফিক বলেন আমরা প্রবাসীদের রুচিশীল খাবারের চাহিদা মেটাতে বদ্ধপরিকর।
সেই লক্ষ্যে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট প্রতিদিন খোলা থাকবে আমরা প্রবাসী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...