
মজিবুর রহমান, নেত্রকোনা:”জুলাই পুনর্জাগরণ এবং তারুণ্যের উৎসব – ২০২৫” উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এই কর্মসূচির আওতায় কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত কৃতি শিক্ষার্থী এবং ব্যাংকের বিভিন্ন গ্রাহকের মধ্যে মোট ৬৫টি দেশীয় জাতের নিম চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মো. হানিফুর রহমান, উর্ধ্বতন কর্মকর্তা বদরুল আলম কুরাইশী, মোশাররফ হোসেন ও কর্মকর্তা সেলিম মিয়া। এ ছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও কর্মসূচিতে অংশ নেন।
বিতরণকালে ব্যবস্থাপক মো. হানিফুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তোলা এবং সবুজ আন্দোলনকে এগিয়ে নিতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। ভবিষ্যতেও বাংলাদেশ কৃষি ব্যাংক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল