
জাতীয় ক্রীড়া পরিষদ ২০২৪ সালের ২৭ আগস্ট বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থা (কমিটি) গঠনের নির্দেশনা জারি করেছিল। কিন্তু নির্দেশনার প্রায় ১৪ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের কোনো উদ্যোগ নেননি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
যার ফলে উপজেলা ক্রীড়াঙ্গনে নেমে এসেছে স্থবিরতা। নিয়মিত খেলাধুলার আয়োজন কমে গেছে, ক্রীড়া সংগঠক ও তরুণ খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্টদের উপস্থিতি খুবই কম থাকায় একাধিক বক্তা ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের জন্য গত বছরের আগস্ট মাসে প্রজ্ঞাপন জারি হয়েছিল।
কিন্তু কেন্দুয়ায় এ পর্যন্ত কমিটি গঠনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এতে ইউএনওর উদাসীনতা ও প্রশাসনিক গড়িমসি নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ক্রীড়া সংগঠক বলেন, উপজেলায় অসংখ্য তরুণ খেলোয়াড় আছে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিকল্পনার অভাবে তারা এগোতে পারছে না। নিয়মিত কমিটি না থাকায় কোনো কার্যক্রমই সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, গত ৬ এপ্রিলে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া দিবসের অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট লোকের উপস্থিতি কম দেখে হতাশ হয়েছিলাম। তখনই প্রশাসনকে দ্রুত কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশ হয়েছি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হলে তিনি জানান, “আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। কর্মস্থলে ফিরে এসে নথিপত্র দেখে জানাব।
স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা বলেন, উপজেলা পর্যায়ে কার্যকর কমিটি না থাকায় কেন্দুয়ার ক্রীড়াঙ্গন দিন দিন নিষ্প্রাণ হয়ে পড়ছে। তারা দ্রুত কমিটি গঠন করে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...