
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে দুই শিশু এবং নকলায় ভ্যান গাড়ির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে আরো এক শিশুসহ মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ও রোববার (২৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ, একই উপজেলার গোজাকুড়া নলকুড়া এবং নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় পৃথক এসব দুর্ঘটনায় মৃত্যু হয়।
জানা গেছে,গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল এক বছর বয়সী শিশু লাবিব।
এসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির পর দাদা রেজাউল করিম পুকুরে নেমে লাবিবের মরদেহ উদ্ধার করেন।এদিকে রোববার দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া নলকুড়া গ্রামের বাড়ির উঠানে খেলা করছিল দুই বছর বয়সী কন্যাশিশু মরিয়ম।
পরিবারের সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গণি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাছাড়া নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নূর হাবিবা রিয়ানা নামে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে নকলা উপজেলার পিঁপড়ী গ্রামের শিক্ষক দম্পতি হানিফ উদ্দিন ও রূপালী বেগমের মেয়ে।
সকাল ৯টার দিকে শিশুর মা রূপালী বেগম মেয়ে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চন্দ্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসায় যাচ্ছিলেন।
বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যান গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়ে দু’জনেই ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সোহেল রানা ও নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...