
মজিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোণার কেন্দুয়ায় ইফফাত জারিন ফাউন্ডেশনের উদ্যোগ এক গুণী শিক্ষককে গুণীজন সম্মাননা এবং ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক। সান্দিকোনা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন হিরনের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সংবর্ধিত গুণী শিক্ষক কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আহম্মদ, রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, কাউরাট দাখিল মাদ্রাসার সুপার মো. মুখলেছুর রহমান, গন্ডা দি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, মিতালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূইয়া,কেন্দুয়া সরকারি কলেজে প্রভাষক আসাদুজ্জামান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহসিন আলম ভূঞা, সায়মা শাহজাহান একাডেমির সহকারী শিক্ষক কবি শাহাবুল কবির ভূইয়া,আতিক আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমসহ আরও অনেকেই। বক্তারা ফাউন্ডেশন সাফল্য কামনাসহ সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
সংবর্ধিত গুণী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আহম্মদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ, উপজেলার চিথোলিয়া গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক শিশু কন্যা ইফফাত জারিন গত চার বছর পূর্বে দুরারোগ্য আক্রান্ত হয়ে মারা যান।
শিশু কন্যার স্মৃতি ধরে রাখতে ইফফাত জারিন ফাউন্ডেশন গঠন করে ২০২৩ সাল থেকে গুণী শিক্ষক সম্মাননা স্মারক প্রদান ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে
নগদ অর্থ ও সনদপত্র প্রদান করে আসছে। এবার নিয়ে তিনবার বৃত্তি প্রদান করেছে সংগঠনটি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক জানান, আমার দুরারোগ্য আক্রান্ত হলে তাকে নিয়ে দেশেবিদেশে চিকিৎসা করেও তাকে বাঁচাতে পারিনি।
তার বহু স্মৃতি রয়েছে যা চাইলেই ভূলতে পারি না। সে বেঁচে থাকলে তার পেছনে আমি যা ব্যয় করতাম এই ব্যয়টা আমি ৫জন কিংবা ১০জনের মাঝে করার আগ্রহ নিয়ে এই সংগঠনটি করা হয়েছে।
এতে আমার বাল্যবন্ধুরা যুক্ত হচ্ছে নিয়মিত উৎসাহ দিচ্ছেন। যেভাবে সারা পাচ্ছি আশাকরি একদিন এর পরিধি উপজেলা জুড়ে বিস্তার লাভ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...