কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোণাঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু’র সঞ্চালনা এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সিনিয়র সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তৌফিকুল ইসলাম শিবলীসহ আরও অনেকেই।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কান্দিউড়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মো. মহিউদ্দিন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর