
উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে তামান্না সুপার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (৮ আগস্ট) উপজেলার মাসকা ইউনিয়নের শিমুলতলা বাজারে প্রতিষ্ঠিত তামান্না ট্যালেন্ট প্রি-ক্যাডেট একাডেমী।
ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই একাডেমী ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। টুর্নামেন্টের ফাইনালে একাডেমীর শিক্ষার্থীরা তামান্না ফিনিক্স হাউস ও তামান্না ডায়মন্ড হাউস—এই দুই দলে বিভক্ত হয়ে অংশ নেয়।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই ৪-৪ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৩-১ গোলে জয় পেয়ে তামান্না ডায়মন্ড হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উত্তেজনা সৃষ্টি হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়সহ বিভিন্ন ব্যক্তিগত পুরস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক রনি, তামান্না ট্যালেন্ট প্রি-ক্যাডেট একাডেমীর উপদেষ্টা মো. আলী হাসান, শিক্ষানুরাগী মো. শাহিনুর খন্দকার, কিশোরগঞ্জ মহিলা কলেজের সাবেক শিক্ষক মো. খায়জ্জামান, কেন্দুয়া উপজেলা তরুণ দলের সাবেক সভাপতি মো. সজিবুল হাসান সজিব এবং সদস্য মোছা. রুজি আক্তার। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আমান উল্লাহ আমান।
এ সময় তামান্না ট্যালেন্ট প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক মো. আলমগীর হাসান ভূঞা আকাশ, প্রধান শিক্ষিকা মারিন জাহান বিউটিসহ একাডেমীর সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেন। খেলাটি উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা হবে।
সবার সহযোগিতায় টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...