
মজিবুর রহমানঃ বসের বিরুদ্ধে মিথ্যা লিখিত অভিযোগ করায় বদলির মুখে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক।
কেন্দুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ১৫ মে তিনি ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালকের কাছে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদারের বিরুদ্ধে নানান অনিয়মের লিখিত অভিযোগ করেন। তবে তদন্তে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।
এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক সালমা লাইজু স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলির আদেশ দেওয়া হয়। ওই নির্দেশনার ভিত্তিতে ১৬ জুলাই কেন্দুয়া উপজেলা কৃষি অফিস থেকে তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়। ইতোমধ্যে তিনি নতুন কর্মস্থল জামালপুরের মাদারগঞ্জে যোগদান করেছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক জানান,স্যারের নানান অনিয়ম বিষয়ে অভিযোগ করায় আমাকে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানও করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদার জানান,১৫ জুলাই বদলির আদেশ পেয়ে তাকে ১৬ জুলাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক সালমা লাইজু বলেন,কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...