
মজিবুর রহমান,নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গড়াডোবা ইউনিয়নের সাখড়া গ্রামের কৃতী সন্তান হারুন অর রশিদ। তাঁর নির্বাচনে এলাকায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
হারুন অর রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণের কারণে তিনি সর্বমহলে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীর মতে, তাঁর মেধা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ভরাপাড়া কামিল মাদ্রাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ক্ষেত্রেও আরও সমৃদ্ধ হবে।
সভাপতি হিসেবে তাঁর কার্যকর ভূমিকা মাদ্রাসার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই সবার প্রত্যাশা। তাঁকে সভাপতি পদে নির্বাচিত করায় বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এ প্রসঙ্গে হারুন অর রশিদ বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভরাপাড়া কামিল মাদ্রাসায় সেবা করার সুযোগ করে দিয়েছেন। মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নেতৃবৃন্দ, সুধীজনসহ সর্বস্তরের এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...