
নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন মৎসজীবি দলনেতা নজরুল ইসলামে বসতঘর ভাংচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। গত ১৮ এপ্রিল বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী পরিবারের খুঁজখবর নিয়েছেন তারা।
জানা গেছে,উপজেলার বলাইশিমূল ইউপির উলুহাটি গ্রামের লতু ভূঁইয়া ছেলে কামরুল ইসলামের কাছ থেকে একই গ্রামে বাসিন্দা ও ইউনিয়ন মৎসজীবি দলের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম প্রায় ১০ শতাংশ ভূমি ক্রয় করে ৬/৭ মাস পূর্বে একটি ঘর নির্মাণ করেন।
গত শুক্রবার তিনি বসতঘরে উঠার প্রস্তুতি নিয়েছিল এরইমধ্যে ভোরবেলা প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া গংরা ঘরটি ব্যাপক ভাংচুর করে তচনচ করে দেয়। বাঁধা দেওয়ায় নজরুল ও তার স্ত্রীসহ কয়েকজনকে বেধড়ক মারপিট করে। এপর্যায়ে দুইপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে এতে উভয়পক্ষের ১০/১২ আহত হয়।
নজরুলের ভাই জসিম উদ্দিন জানান,তারা নিরীহ ও গরিব মানুষ। প্রতিপক্ষরা দাঙ্গাবাজ ও আওয়ামীলীগের লোকজন। আমার ভাই ওই জায়গাটি ক্রয় করে ঘর নির্মাণ করেছে তখনো তারা কিছুই বলেনি।
শুক্রবার দিন ঘরে উঠবে মুন্সী দওয়াত করেছে এই খবর পেয়ে ভোরবেলা তারা দলবেঁধে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরটি তছনছ করেছে।
এসময় বাঁধা দিলে আমার ভাই নজরুল ইসলাম(৫৫), নাসরিন আক্তার (২৫), হ্যাপি আক্তার (৩৫), রফিকুল ইসলাম (৪০) ও সাইকুল ইসলাম (৩০) বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়ে প্রতিপক্ষরা গণমাধ্যমকর্মীদের কাছে দাবী করছেন যে, এই জমির ওয়ারিশান নিয়ে মামলামকদ্দমা আছে তাই জমি বিক্রয় করতে পারেন না।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক ও বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান,আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া গংরা যে কাজটি করেছে তা খুবই নিন্দনীয়। এটি দুর্বলের ওপর অত্যাচার।
শুনেছি ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এনে সাদেক গংরা এঘটনাটি ঘটিয়েছে। আমারা এ ন্যাক্কাজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলাকারীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবী করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...