
মজিবুর রহমানঃ এক শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর প্রতি শীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে।
এঘটনাটি গতকাল সোমবার ( ৫ মে) রাত ৮টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নুরেছা দুঃখেয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। এঘটনায় সোমবার রাতেই নির্যাতিত ছাত্রীর নানী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে গতকাল মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা দেন প্রধান শিক্ষক।
অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম ওরফে চান মিয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী পরিবার ও শিক্ষার্থী জানায়, ঘটনার দিন রাত ৮টার দিকে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে নিয়ে যায় বিদ্যালয়ের একটি কক্ষে। কিছুক্ষণ পরে ভিকটিম মেয়েটি তার ঘুম ঘুম ভাব আসায় ছুটি চায়।
পরে তাকে ধমক দিয়ে অন্য একটি কক্ষে নিয়ে শীলতাহানির চেষ্টা চালালে ভিকটিমের চেঁচামিচি শুনে অন্য মেয়েরা ছুটে যায় এবং তাদের ডাক চিৎকারের আশেপাশে লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ,চান মিয়া স্যারের নজর ভালা না। স্যার আমাদের দিয়ে পা ও মাথা টিপায়। যার সাথে এইরকম করছে সে সহ আমরা গত পহেলা বৈশাখের দিন শাড়ি পড়েছিলাম।
ওই দিন থেকেই স্যারের তার প্রতি নজর বেশি,তাকে বেশি সুযোগ সুবিধা দেয়। আমাদের সাথে স্যার খারাপ আচারণ করলেও ভয়ে বাবা-মায়ের কাছে বলিনি।
ভিকটিমের পরিবার জানিয়েছে, আজকে তার মেয়ের সাথে এরকম করেছে আরেকদিন অন্য কারোর সাথে করবে। আমরা তার দৃষ্টান্তমুলক বিচার চাই।
এদিকে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম ওরফে চান মিয়া দাবী করেন,তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তার স্ত্রীও ওই বিদ্যালয়ের শিক্ষক। তিনি প্রায়ই সময় কাটানো জন্য রাতে বিদ্যালয়ে তালা খুলে বসতেন।
ঘটনার দিন রাতে ভিকটিমসহ আরো তিন ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে যায়। পরে ভিকটিমের ঘুম আসছে শিক্ষকে জানালে তিনি তাকে রাগে একটি তাপ্পর মেরেছেন বলে জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান,রাতে কেন দিনের বেলায় প্রাইভেট পড়ানোর সুযোগ নেই। অপরাধ করে থাকলে তিনিও তার শাস্তির দাবী জানান। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুটি দিয়েছেন বলেও জানান তিনি।
এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...