
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে ‘আস্থা’ যুব ফোরামের উদ্যোগে আয়োজিত সক্রিয়করণ সভা ও কার্যক্রম পরিদর্শনে এসেছেন সুইজারল্যান্ড দূতাবাসের সহকারী এম্বাসিডর পদমর্যাদার দুইজন প্রতিনিধি।
গতকাল সোমবার সকালে ১০ টায় মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগার হল রুমে এ যুব ফোরামের সক্রিয় সভা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘আস্থা’ প্রকল্পটি দেশের ১৮টি জেলায় কার্যকর রয়েছে। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ১১টি উপজেলার আওতায় গঠিত যুব ফোরামগুলো প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কাজ করছে।

পরিদর্শনকালে অতিথিরা ফোরামের সদস্যদের উপস্থাপনায় তাদের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন। যুবদের আত্মবিশ্বাসী অংশগ্রহণ ও উপস্থাপনায় ফুটে ওঠে সমাজ বদলের দৃঢ় অঙ্গীকার।
অনুষ্ঠানস্থলে স্থানীয় প্রশাসন, ডেমোক্রেসি ওয়াচের কর্মকর্তারা ও যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আন্তর্জাতিক প্রতিনিধিদের পদচারণায় ফোরামের সদস্যরা আরও অনুপ্রাণিত হয়েছেন।
নওগাঁয় ‘আস্থা’ যুব ফোরাম ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের নজির স্থাপন করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...