
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াকে (৫৫) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ধৃত কামরুল হাসান ভূঁইয়াকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা।
ধৃত কামরুল হাসান ভূঁইয়ার নামে কেন্দুয়া থানায় বিস্ফোরক আইনসহ দোকান-বাড়ি ভাংচুর, লুটপাট ও ভোটকেন্দ্র মারধোর ঘটনায় ৩টি মামলার এজহারভুক্ত আসামি তিনি।
কামরুল হাসান ভূঁইয়া কেন্দুয়া পৌরশহরের দিগদাইড় গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সুত্র জানায়,সম্প্রতি পৌরসভা নির্বাচনের একটি ভোটকেন্দ্রে হামলা ও মারধোরের ঘটনায় ভুক্তভোগী ছিলিমপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান কাদেরী বাদী হয়ে ,কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর বাসাবাড়ি ভাংচুর লুটপাট ঘটনায় বাদেআঠারবাড়ি জামাল উদ্দিন বাদী হয়ে ও থানা গেট সংলগ্ন ছাত্রদল নেতার মালিকানাধীন ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রনেতা মোবারক হোসেন বাদী হয়ে পৃথক ৩টি কেন্দুয়া থানায় বিস্ফোরক আইনসহ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
ওই তিন মামলাতেই তিনিসহ সাবেক এমপি অসীম কুমার উকিল,তার সহধর্মিণী অপু উকিলসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী মামলার আসামী।
৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও মামলা দায়ের পর থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা গাঢাকা দেন।
এরাআগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়া ও যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ঢাকা থেকর গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন