
যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকান্ডে জড়িত আমিরুল নামের আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। আটক আমিরুলকে শনিবার (১৬নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে ৫আসামী আটক হয়েছে।
আটককৃত অন্যরা হলো, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুশার হোসেন। আটককৃতদের মধ্যে একজন আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে বলে জানাগেছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী প্রতিপক্ষরা ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে।
ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে। যার নং-০৭, তারিখ-০৯/১১/২০২৪ ইং।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫জন আসামী আটক হয়েছে। বাকি আসামীদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...