কেন্দুয়া পৌরশহরের এস. কে মডেল একাডেমিতে নতুন অধ্যক্ষের যোগদান

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ কেন্দুয়া পৌরশহরের সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমি (এসকে মডেল একাডেমি) ২০২৭ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। এ লক্ষ্যে কেন্দুয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মোজাম্মেল হককে বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন।
নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তরুণ সমাজসেবক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ শিক্ষক-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি আব্দুস সাত্তার আহমেদ, আব্দুস সাত্তার, কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান আবুল বাশারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তরুণ সমাজসেবক জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ মো. মোজাম্মেল হকের নেতৃত্বে আমাদের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে। মাধ্যমিক পর্যায়ে উন্নীত হওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়টি নতুন একটি অধ্যায়ের সূচনা করবে।

কেন্দুয়া পৌরশহরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রাথমিক পর্যায়ের বেশ কিছু ভালো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মাধ্যমিক পর্যায়ে কাঙ্ক্ষিত মানের শিক্ষাদান হচ্ছে না।

ফলে মাধ্যমিকের অনেক শিক্ষার্থী ময়মনসিংহসহ বিভিন্ন শহরমুখী হচ্ছে। আমরা চেষ্টা করব স্বল্প খরচে শিক্ষার্থীদের শহরের মানের শিক্ষা দিতে। সেই লক্ষ্যেই আগামী বছরের জন্য প্রস্তুতি নিচ্ছি।

নবযোগদানকারী অধ্যক্ষ মো. মোজাম্মেল হক বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন আহমেদ খোকনের শিক্ষা বিস্তারে অসাধারণ একটি স্বপ্ন রয়েছে।

তিনি তাঁর কর্মপরিকল্পনা ও স্বপ্নের কথা প্রায়ই আমার সঙ্গে শেয়ার করতেন। আমি মূলত তাঁর সেই স্বপ্নের সারথি হতে এখানে এসেছি। সকলের সহযোগিতা চাই।

মন্তব্য লিখুন

আরও খবর