কেন্দুয়া পৌরশহরে দিগদাইর গ্রামে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন : এমপি ড. হিলালী

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের দিগদাইর খন্দকার বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উন্নয়ন কাজের ফলক লাল কাপড়ের মোড়ানো উন্মোচনের মাধ্যমে তিনি উদ্বোধন করেন।

সড়কটি নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল সমস্যা অনেকটাই দূর হবে এবং যোগাযোগব্যবস্থা সহজ হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সড়ক উদ্বোধনের আগে আরামবাগ এলাকার সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর কাছে তাদের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণের দাবি জানান।

এ সময় তারা এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার কথা তুলে ধরে সড়ক নির্মাণে তাঁর সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের দাবি ও চলাচলের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউএনওকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি রফিকুল ইসলাম হিলালী।

মন্তব্য লিখুন

আরও খবর