
মজিবুর রহমান, নেত্রকোণাঃ সরকারি নির্দেশনা থাকার পরেও নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজ ঈদ-ই-মিল্লাদুন্নবী (সা:) পালন করা হয়নি। এঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, যথাযথ মর্যাদায় সরকারীভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নী (সা.) পালনে প্রজ্ঞাপন জারী করা হয়।
কেন্দুয়া উপজেলা প্রশাসনও দিবসটি পালানের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করায় কেন্দুয়া সরকারি কলেজ ব্যতিত উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানান কর্মসূচি মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবসটি উপলক্ষে কোন কর্মসূচি না দেওয়া ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা।
তারা বলেন,আজ ১২ই রবিউল আউয়াল তারিখে সারাদেশর শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে “ঈদ-ই- মিল্লাদুন্নবী”পালিত হচ্ছে। দুঃখের বিষয় হলো আমাদের কলেজে অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠান বন্ধ দিয়ে ঘুমিয়ে আছেন।
দিবসটি পালনের লক্ষে, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। গত বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে আরো বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করবে।
এব্যাপারে কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান,দিবসটি পালনের সরকারি কোন নির্দেশনা আছে কি-না তা জানা নেই। যদি নির্দেশনা থাকে আগামীকাল মিলাদ অনুষ্ঠান করে দেব। উপজেলা প্রশাসনের কর্মসূচির বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে এটাও তার জানা নেই বলেও জানান তিনি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান,কি কারণে দিবসটি পালন করা হয়নি তিনি এখনই খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...