
ভারতের কেরালায় একটি মন্দিরে আতশবাজি প্রদর্শনীর সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দির চত্বর ও তার আশেপাশের এলাকায় দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাজ্যের উত্তর মালাবার অঞ্চলে অঞ্জুটাম্বালাম ভীরেকাভু মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ভয়াবহ চিত্রগুলোতে দেখা গেছে, আতশবাজি প্রদর্শনের সময় বিশাল আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। এ সময় মন্দির চত্বরে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের খোঁজে ছুটতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের দিকে আতশবাজি প্রদর্শনী চলাকালে একটি আতশবাজি এমন এক জায়গায় পড়ে যেখানে আরও আতশবাজি মজুত ছিল। এতে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
তারা বলেন, ‘প্রথমে বিকট শব্দ শোনা যায় এবং তারপর আমরা আগুনের বল দেখতে পাই। তখনই হুড়োহুড়ি শুরু হয়। প্রচুর ভিড় ছিল। অনেকেই আতশবাজির মজুদঘরের পাশেই দাঁড়িয়ে ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে তারা দ্রুত সরে যেতে পারেনি।’
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
এদিকে এ ঘটনায় মন্দির কমিটির দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...