• রাজশাহী শীর্ষ সংবাদ
  • ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নওগাঁর সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার্থীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ডাস্টবিন স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আল হেলাল, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান ও সিনিয়র সহ-সভাপতি শাকের আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকরা বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, প্রত্যেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মন্তব্য লিখুন

আরও খবর