খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা থেকে বালক বিভাগের নয়টি দল এবং বালিকা বিভাগের চারটি দল অংশ নেয়। বালক বিভাগে সেমিফাইনাল শেষে দীঘিনালা ও মহালছড়ি উপজেলা দল ফাইনালে উঠেছে। আর বালিকা বিভাগে মাটিরাঙ্গা সার্কেল চ্যাম্পিয়ন হয়েছে।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

মন্তব্য লিখুন

আরও খবর