
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮এপ্রিল ২০২৬) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভার আগে জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জাকির হোসেন খান।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ জাকির হোসেন খান। স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ফারজানা আক্তার।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টুসহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যান্য সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রত্যন্ত অঞ্চলে বাংলা ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষা—চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রচার জোরদার করা প্রয়োজন।
এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি সাধারণ জনগণকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...