খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়িতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং এ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর