
খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর, আদালত সড়ক ও মধুপুর ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, কেন্দ্র দখল ও ব্যালট বক্স ছিনিয়ে নেওয়ার রাজনীতি দেশে আর চলবে না। তিনি বলেন, জনগণ এখন সচেতন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে বদ্ধপরিকর। নির্বাচনে সহিংসতা ও হুমকির রাজনীতি থেকে সরে এসে শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি নৈরাজ্যের নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতি। জামায়াত প্রার্থী বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, জনগণ আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। তিনি নির্বাচনী পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মান্নানসহ ১০ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...