
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শ্রী শ্রী সার্বজনীন সরস্বতী পূজা-২০২৬ উপলক্ষে পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) ত্রিপুরা কল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও ত্রিপুরা কল্যাণ ফোরাম মিরসরাই ইপিজেড শাখা কমিটির যৌথ উদ্যোগে মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়তাকিয়া পূর্ব মসিজিদিয়া, নাপিত্তাছড়া ত্রিপুরা পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ৪১ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, কাট পেন্সিল ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনিল ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী ও ত্রিপুরা কল্যাণ ফোরাম চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ ফোরামের বিকাশ উপদেষ্টা ও সাবেক সভাপতি নিত্যময় ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জুয়েল ত্রিপুরা, সাবেক সভাপতি যতিন ত্রিপুরা, আইনজীবী হেলিন ত্রিপুরা, বুরো বাংলাদেশ গুণবতী শাখা ফেনী অঞ্চলের প্রোগ্রাম অফিসার সঞ্জয় ত্রিপুরা, সরস্বতী পূজা কমিটির সভাপতি মংকরৈ চান ত্রিপুরা, পুরোহিত চন্দন ত্রিপুরা ও কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পন ত্রিপুরা।
ত্রিপুরা কল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কহেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী ও মিরসরাই ইপিজেড শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শুভেচ্ছা ত্রিপুরা।
বক্তারা বলেন, মানবিক সেবা কার্যক্রম, সমাজের নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার নিশ্চিত করতে আইনানুগ সহযোগিতা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর পিছিয়ে পড়া গ্রামাঞ্চলে শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা কল্যাণ ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করতে এবং মানবিক সহায়তায় সংগঠনটির ভূমিকা প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথির হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...