
জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সম্মান জানিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগের মূল্য এবং রাষ্ট্র গঠনে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং উপস্থিত অতিথিরা তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...