
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর কর্মদক্ষতা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় দুইটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি।
অনুষ্ঠানে আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, দুর্গম এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের লক্ষ্য।
প্রশিক্ষণার্থীরা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে দূরে গিয়ে প্রশিক্ষণ নেওয়া কঠিন। নিজ এলাকায় বিনামূল্যে এমন প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন।
অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...