
পার্বত্য চট্টগ্রামে প্রথাগত ভূমি ব্যবস্থাপনায় নারীর অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাকমা সার্কেলের চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মং সার্কেল চীফ এর সহধর্মিণী উখেংচিং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “পার্বত্য চট্টগ্রামের নারীরা দীর্ঘকাল ধরে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে। নারীদের ভূমিতে উত্তরাধিকারী হিসেবে অধিকার না থাকা, পুরুষতান্ত্রিক সমাজের নানা প্রতিবন্ধকতা তাদের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও বলেন, “নারীদের যদি পুরুষদের সমান সুযোগ দেওয়া হয়, তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।” তিনি সম্মেলনে উপস্থিত নারী হেডম্যান কার্বারীদের সকল দাবির সঙ্গে একমত পোষণ করে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান আলোচক দেবাশীষ রায় বলেন, “পার্বত্য চট্টগ্রামে নারী পুরুষ উভয়ের জন্য প্রথাগত প্রতিষ্ঠান পরিচালনাকালে কৌশলী হতে হবে।” তিনি হেডম্যান ও কার্বারীদের সম্মানি-ভাতা বৃদ্ধির জন্য সরকারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন এবং পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী বক্তব্যে মং সার্কেল চীফের সহধর্মিণী উখেংচিং মারমা বলেন, “রাজা-হেডম্যান-কার্বারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বজায় রাখতে হবে এবং তরুণদের এ কাজে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান ও এএলআরডি’র উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা স্বাগত বক্তব্যে নেটওয়ার্কের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সমস্যা তুলে ধরেন এবং সরকারি ও দাতা সংস্থাগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়নের আহবান জানান।
সম্মেলনে মুক্ত আলোচনায় হেডম্যান-কার্বারীগণ তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...