
খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন জনগোষ্ঠী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

চাকমা জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ও নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খনি রঞ্জন ত্রিপুরা।
মারমা জনগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রুমেল মারমা।
এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি অশোক মজুমদার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব দোলন দাশ সভায় বক্তব্য দেন।
সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...