
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নির্মল চন্দ্র কার্বারীপাড়ায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। রোববার (১৪ জুন ২০২৬) দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, রোগ নির্ণয়, ওষুধ বিতরণ এবং বিশেষ রোগীদের স্যালাইন প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন দেশের খ্যাতনামা হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) সাবেক প্রফেসর অব মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের প্রধান।

আয়োজকরা জানান, দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে এলাকার নারী, পুরুষ, শিশু ও বয়স্করা উপকৃত হয়েছেন।
স্থানীয়রা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি সেবা পাওয়ার সুযোগ সাধারণত প্রত্যন্ত এলাকায় খুব কম মেলে। ফলে এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় জার্মানী প্রবাসী আদিনা রহমান, হোটেল গাইরিংয়ের স্বত্বাধিকারী এস অনন্ত বিকাশ ত্রিপুরা, ডা. অর্পন ত্রিপুরা, মেডিকেল টেকনোলজিস্ট জামাল উদ্দিন, ভলান্টিয়ার অতশি ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “একটি হাসি ও সঠিক চিকিৎসা, দুটোই জীবন বাঁচাতে পারে” প্রতিপাদ্যে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের সৌজন্যে ছিল হোটেল গাইরিং, খাগড়াছড়ি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...