
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি জেলা পুলিশের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
“পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন” (WGEIE) প্রকল্পের আওতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ইউএনডিপির প্রতিনিধি প্রিয়তর চাকমা। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে খাগড়াছড়ির নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যক্ত।
উল্লেখ্য, এই প্রকল্পটি মূলত নারী ও কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...