খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে একজন আটক

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ , ৪ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের পূর্ব নীলকান্ত পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জুনেল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুনেল চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর