
খাগড়াছড়ি সদর উপজেলার য়ংড বৌদ্ধ বিহারে চুরির সময় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল রবিবার (০৩ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে বিহারের ভেতর থেকে ভাঙারি মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থানরত লোকজন তাদের আটক করেন। পরে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন— নূর নবী (২৫), পিতা: মোশাররফ, বাসিন্দা: রামগড়; শামিম (৪০), পিতা: মৃত মাহমুদ মিয়া, বাসিন্দা: নাপ্পি বাজার, খাগড়াছড়ি সদর; এবং সুমন (২১), পিতা: মিজানুর রহমান, বাসিন্দা: মিলনপুর, খাগড়াছড়ি সদর।
স্থানীয় সূত্র জানায়, আটক তিনজনই ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...