খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে হেফাজতে ইসলামের মতবিনিময় সভা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা কারী ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক এম এ জামানুল হাসান জামীল, দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল করিম মিসবাহ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

বক্তারা বলেন, পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং দেশের উন্নয়নে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখতে চায়। এসময় তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা কামনা করেন।