খাগড়াছড়িতে সেতুর নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন একটি সেতুর নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সেতুর নিচে ঝোপের আড়ালে ফেলে রাখা একটি তেলের খালি কাগজের কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে কার্টনের ভেতরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “কে বা কারা নবজাতক শিশুটিকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে, তা এখনও জানা যায়নি। লাশটি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য লিখুন

আরও খবর