
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার উপস্থিতিতে পরমেশ্বর শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা ও দোলযাত্রা উপলক্ষে বিশ্ব মানবতার কল্যাণে এবং জগতের সকল প্রাণীর শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ মহোৎসব ও লীলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ ২০২৫) রাত ৯টায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরস্থ হাদোক পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে মন্দির পরিচালনা কমিটি ও মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এসময় তিনি মহোৎসব উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও তার সফরসঙ্গী। অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে তিনি ঠাকুরছড়াস্থ ‘রাধা কৃষ্ণ মন্দিরে’ আয়োজিত অষ্টপ্রহর মহোৎসবেও অংশগ্রহণ করেন। সেখানে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
মহোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের উপস্থিতিতে মহোৎসবটি ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...