
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোও মুহূর্তেই আগুনে গ্রাস হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, ৭ বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে মোট ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়ে যায়।
পাবলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর বৈসাবি উৎসবের ঠিক আগে এ ধরনের অগ্নিকাণ্ড ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।
এদিকে, আগামী রবিবার থেকে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিঝু উৎসব শুরু হওয়ার কথা রয়েছে। উৎসবের প্রাক্কালে এ অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...