
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় অনূর্ধ্ব–১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মো. কাওসারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার (২১ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিএসও–২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং জেলা ক্রিকেট কাউন্সিলর মো. আমিনুল।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্রীড়াবিদ মো. কাওসার অনূর্ধ্ব–১৭ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব–১৮ দল এবং চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব–১৪, ১৫ ও ১৬ দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহায়তা তার ক্রীড়া জীবনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত