
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার আয়োজনে এবং পৃষ্ঠপোষকতায় বিশ্ব মানবতার কল্যাণে কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় শ্রী শ্রী কৃষ্ণা তৃতীয়া তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান অমৃত পাড়াবাসীর ব্যবস্থাপনায় এবং গাছবান অমৃত পাড়ার আদর্শ ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়।
গত রবিবার (১৬ মার্চ ২০২৫) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান জেলা সদরের গাছবান অমৃত পাড়ার সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তনের মাধ্যমে শুরু হয়ে আজ মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকালে সমাপ্ত হয় এই মহোৎসব।
এ উপলক্ষে সোমবার (১৭ মার্চ) বিকেলে পরিদর্শনে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তাঁর সঙ্গে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, নিটোল মনি চাকমা, জয়া ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, অনিময় চাকমা, এ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় মহোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দরা প্রধান অতিথি জিরুনা ত্রিপুরা এবং অন্যান্য বিশেষ অতিথিদের ত্রিপুরাদের ঐতিহ্যবাহী রিসা উত্তরীয় দিয়ে বরন করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া, জেলার বিভিন্ন এলাকা থেকে ৪টি কীর্তনীয়া দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
মহা নামযজ্ঞ মহোৎসবটি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে খাগড়াছড়ির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে জানান এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...