
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে জোন সদর দপ্তরের বাগান বিলাশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম মানবিক সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী সব সময় স্থানীয় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও বিপদ-আপদে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ১৩টি পরিবারকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৫০টি পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
সহায়তা পাওয়া উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপনে উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...