
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এ আসনের নির্বাচন এবার বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে এ আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। মনোনয়ন দাখিলকালে সংশ্লিষ্ট দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা এবং জিরুনা ত্রিপুরা।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন— মো. কাউছার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নূর ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মোস্তফা (বাংলাদেশ মুসলিম লীগ), দীনময় রোয়াজা (গণঅধিকার পরিষদ-জিওপি) এবং উশোপ্রু মারমা (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি)।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশার কথা জানান। তারা আশা প্রকাশ করেন, ভোটাধিকার নিশ্চিত হলে ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাবেন।
রিটার্নিং অফিসার কার্যালয় জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী ধাপের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...