
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মিস্ হুরে জান্নাত। বৃহস্পতিবার (০২ এপ্রিল, ২০২৬) পূর্বাহ্ণে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে খুলনা জেলার প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
মিস্ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন।
দিনাজপুর জেলার কৃতী সন্তান হুরে জান্নাতের এই গুরুত্বপূর্ণ পদে যোগদানের ফলে খুলনার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...