
এম জালাল উদ্দীন,খুলনা
খুলনায় কৃতী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৮২ জন কৃতী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৩৪টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত বলেন, একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিকশিত করতে সরকারের এ ধরনের অনুদান শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে উৎসাহিত করবে। তিনি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সমাজে মানবিক ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সরকারি এই সহায়তা সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ৮২ জন কৃতী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ৩৪টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...