
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে এবং যুব সমাজকে উজ্জীবিত করতে হবে।
তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব, তাই লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুণ ও যুবকদের মাঠে ফেরাতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, বাহাদুর খান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, মো. আবু তালেব, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন প্রমুখ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড একাদশ ও ৫নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়। টুর্নামেন্টের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৯নং ওয়ার্ড একাদশ ৫নং ওয়ার্ড একাদশকে ৯-৮ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন ৯নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় আব্দুল কাইয়ুম। সেরা গোলকিপার নির্বাচিত হন ৯নং ওয়ার্ড একাদশের গোলকিপার সুমন, সেরা গোলদাতা হন ৯নং ওয়ার্ড একাদশের আসাদ ভুইয়া এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৫নং ওয়ার্ড একাদশের সিংসে মারমা।
পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
প্রসঙ্গত, টুর্নামেন্টে ১২টি দলের অংশগ্রহণে ৮ ডিসেম্বর ২০২৪ টুর্নামেন্টের শুরু হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি টুর্নামেন্টের উদ্বোধন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...