
নাজমুল হাসান,কুষ্টিয়াঃবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪ টাই পৌর স্বেচ্ছাসেবক দলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে মুক্তিযোদ্ধা চত্বর থেকে শহরের মূল সড়ক প্রদক্ষিন করে বাস স্ট্যান্ডে এসে র্যালী শেষ হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসেম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডঃ বকুল আলী। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম স্বপন ও সদস্য সচিব মহসিন রেজা।

এছাড়াও বক্তব্য রাখেন, ছাত্রদল, যুবদল, কৃষকদল ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...