
মজিবুর রহমান, নেত্রকোণাঃ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেছেন, নেত্রকোনার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের মাধ্যমে জেলার সম্ভাবনা ও অর্জন দেশব্যাপী তুলে ধরার আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়ার নিজ বাসভবনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের সংবাদ পরিবেশনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদপত্র জাতির দর্পণ আর সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও নির্ভুল তথ্যভিত্তিক সাংবাদিকতাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়।
অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এবং আগেও আমাকে নিয়ে বহু ফেইক বা তথ্যবিভ্রাট নিউজ কেউ কেউ করেছেন। আমি তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি কিন্তু অন্যের প্ররোচিত হয়ে তারা বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করেই গেছেন। ভুল বা বিভ্রান্তিকর তথ্য যেন কারও ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে তা হবে সবার আগে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে। উন্নয়ন, সম্ভাবনা ও জনকল্যাণমূলক কার্যক্রম বেশি করে প্রচারের মাধ্যমে নেত্রকোনাকে ইতিবাচকভাবে ব্র্যান্ডিং করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ম.কিবরিয়া চৌধুরী হেলিম, ইন্ডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূইয়া, মানবজমিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান,গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি রাজিব সরকার, মোহনা টিভি জেলা প্রতিনিধি মলয় কুমার, বাংলা টিভি জেলা প্রতিনিধি ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত