
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে, এমন কোনো আইন করা হবে না। কারো কণ্ঠ দমনের চেষ্টা করা হবে না। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম হলো চতুর্থ স্তম্ভ, যার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সাইবার সুরক্ষা আইন আরও সময়োপযোগী ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল। সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে বিভিন্ন কালাকানুন ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তারা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সরকার সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি আধুনিক এবং স্বচ্ছ আইন প্রণয়ন করতে কাজ করে যাচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...